রায়হান উদ্দিন ফেনী জেলা প্রতিনিধিঃ
সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ঈদ প্রীতি সমাবেশ বৃহস্পতিবার ৩রা এপ্রিল সকাল ১০টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পরবর্তী প্রীতি সমাবেশে সাবেক কৃতি শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, সাংস্কৃতিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদের মিলন মেলায় পরিনত হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সাংবাদিক মাহমুদুল হাসান ও সদস্য সচিব মাওলানা আবুল কাশেম। মাদ্রাসাটি শতবর্ষ শেষ করার মধ্যে দিয়ে হাজার হাজার আলেম, ডাক্তার, ইন্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক সহ অসংখ্য গুণীজন তৈরি করার মধ্যে দিয়ে মাদ্রাসাটি জাতীয় পর্যায়ে অবদান রেখে চলেছেন।
মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থী বাহাউদ্দিন মামুন ও আবুল হাশেমের সঞ্চালনায় এবং আরবি প্রভাষক মাওলানা হোসাইন আহাম্মদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল কবির।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান, কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির করপোরেট পরিচালক শামসুল হক এম কম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো: মোস্তফা, পৌর আমীর মাওলানা কালিম উল্যাহ, সাবেক শিক্ষক আরবি প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা মনির আহাম্মদ, খাজা নাজিমুদ্দিন বিএসসি, মাষ্টার বেলায়েত হোসেন।
বক্তব্য রাখেন মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সাংবাদিক সাইফুল আলম হিরন, কেফায়েত উল্যাহ নিশান, আবুল হাসান, নুর মোহাম্মদ শাহীন, ওমর ফারুক, মোহাম্মদ তাজুল ইসলাম, জাহিদ আব্দুল্লা, তাজুল ইসলাম, ওয়াসিউর রহমান, আব্দুল হাই, নাইমুল ইসলাম, কেফায়েত উল্যাহ, ইকবাল হোসেন, মোহাম্মদ নোমান, মাওলানা আবুল কাশেম, মজিবুর রহমান, কমিশনার আব্দুল মান্নান প্রমুখ।
উল্লেখ্য, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি একশত আট বছর শেষ করে ১০৯ বছরে পা রেখেছেন।