মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টারঃ
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ০৫:০০ ঘটিকায় জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্রীড়া সংস্থার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাতকালে ক্রীড়া অঙ্গনের প্রতিনিধি, সংগঠক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের পরবর্তী কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা ও মঙ্গল কামনা করেন।
পুলিশ সুপার মহোদয় ক্রীড়া অঙ্গনের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।