তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ছোট মাধবদীতে ১১ বছরের এক শিশু দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের শিকার ( ধ*র্ষণ)হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবার জানায়, স্থানীয় রহিম শাহের ছেলে পীর আ*জম শাহ নানা কৌশলে শিশুটিকে বিভ্রান্ত করে অনৈতিক নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি শারীরিক পরিবর্তন দেখা দিলে পরীক্ষায় শিশুটি গ*র্ভবতী হওয়ার বিষয়টি জানা যায়।
ঘটনার পর পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে এবং প্রশাসনের সহযোগিতা চাইছে। এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং দ্রুত তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবি জানানো হচ্ছে।
অভিযুক্তকে এখনো পাওয়া যায়নি। শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও পুনর্বাসনে স্থানীয় সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছে।