• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

পরকীয়া ও স্বর্ণ চুরির অভিযোগে আটক প্রবাসীর স্ত্রী ও জামায়াত নেতা।

নিজস্ব প্রতিবেদক / ১২১ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পরকীয়া সম্পর্ক ও স্বর্ণালঙ্কার চুরির মামলায় এক প্রবাসীর স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) রাতে নলছিটি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আঃ ছালাম হাওলাদারের মেয়ে নাছরিন আক্তার (২৩) ও মো. এমাদুল হকের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫)।
রবিবার (২২ জুন) দুপুরে তাদের ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা দেশের বাইরে থাকাকালে তার স্ত্রী নাছরিন পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রেমিককে বাসায় এনে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে উভয়ে পালিয়ে যান বলে অভিযোগ করেন প্রবাসী স্বামী।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পায় এবং পরে অভিযান চালিয়ে দু’জনকেই গ্রেফতার করে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category