• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
রায়পুরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগের তীর বিতর্কিত অধ্যক্ষের দিকে, এলাকায় নিন্দার ঝড় ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,,

হবিগঞ্জ ৫৫ বিজিবি অভিযানে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ*

মোঃ ইলিয়াস আলী মাসুক স্টাফ রিপোর্টার / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

মোঃ ইলিয়াস আলী মাসুক
ষ্টাফরির্পোটারঃ হবিগঞ্জ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে, যার সিজার মূল্য ৪৯ হাজার টাকা।

বিজিবি সূত্র মারফত জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গাঁজা প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল অদ্য ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের সময়ে সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি চা-বাগান নামক এলাকায় ফাঁদ পেতে লুকিয়ে থাকে। এক পর্যায়ে চোরাকারবারীরা ভারত হতে বস্তার ভিতরে করে গাঁজা নিয়ে আসার প্রাক্কালে টহলরত বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারীরা গ্রেফতারের ভয়ে বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে বস্তার ভিতর হতে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক পাচারে জড়িত চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category