• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
রায়পুরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগের তীর বিতর্কিত অধ্যক্ষের দিকে, এলাকায় নিন্দার ঝড় ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,,

হবিগঞ্জ ৫৫ বিজিবির টহল অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৯০ কেজি বাংলাদেশী রাবার আটক করেছে।

মোঃ ইলিয়াস আলী মাসুক স্টাফ রিপোর্টার / ১৪২ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

মোঃ ইলিয়াস আলী মাসুক
ষ্টাফরির্পোটারঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় মদ এবং ৯০ কেজি বাংলাদেশী রাবার জব্দ করেছে, যার সিজার মূল্য আনুমানিক ৯৮ হাজার টাকা।

বিজিবি সূত্র মারফত জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে বাল্লা বিওপির একটি বিশেষ টহলদল অদ্য ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ বেলা আনুমানিক এগারোটায় সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে খোয়াইফ্রন্ট নামক এলাকায় টহল পরিচালনার সময় ভারত হতে মাদক পাচারকারী বস্তায় করে ভারতী মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও গত ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহলদল দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় সীমান্ত হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুঞ্জবন নামক স্থান হতে ভারতে পাচার করার সময় মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি বাংলাদেশী রাবারসহ ০১ টি বাই-সাইকেল জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং বাংলাদেশী রাবার কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক ও চোরালানে জড়িত চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

হবিগঞ্জ থেকে ইলিয়াস আলী মাসুক

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category