• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
রায়পুরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগের তীর বিতর্কিত অধ্যক্ষের দিকে, এলাকায় নিন্দার ঝড় ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,,

৫৫ বিজিবি-র মাদক বিরোধী আরো ১টি সফলতা অর্জন।

ইলিয়াস আলী মাসুক স্টাফ রিপোর্টার হবিগঞ্জ / ৭০ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ইলিয়াস আলী মাসুক
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী পৃথক দুইটি অভিযানে আবারো এক লক্ষ টাকা মূল্যের ২৯ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযান পরিচালনা করে অদ্য ০৮ মার্চ ২০২৬ তারিখ রোজ রবিবার হবিগঞ্জ সীমান্ত এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২৯ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে, যার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা।

৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের গোপন সংবাদের প্রেক্ষিতে বিকাল পাঁচটার সময় সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নোয়াগাও নামক এলাকায় ভারত হতে মাদক পাচারকারীরা সীমান্ত এলাকায় জঙ্গলে সুকৌশলে লুকিয়ে রেখেছে বলে খবর পেয়ে বিজিবি-র চৌকশ টহলদল এসময় তল্লাশী চালিয়ে মালিকানা বিহীন অবস্থায় ১৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে পৃথক আরেকটি অভিযানে জালুয়াবাদ নামক এলাকায় গত ভোররাতে রাজেন্দ্রপুর বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারত হতে পাচারকালে মালিকানা বিহীন ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে সর্বমোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা এবং ৯৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি বর্তমানে কঠোর অবস্থানে রয়েছেন বলে একথা জানিয়েছেন ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। সেইসাথে যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বর্ডারগার্ড বিজিবি। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবানও জানিয়েছেন বিজিবি।

হবিগজ্ঞ থেকে
ইলিয়াস আলী মাসুক।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category