• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
লোডশেডিংয়ে অতিষ্ঠ নারায়নপুর বাসী তীব্র গরমেজনজীবনে চরম ভোগান্তি রায়পুরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগের তীর বিতর্কিত অধ্যক্ষের দিকে, এলাকায় নিন্দার ঝড় ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্যোগে মসজিদ ও এতিমখানায় ঈদ উপহার বিতরণ।

রফিকুল ইসলাম উপজেলা প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি / ৫৩ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি।

আজ ​১৯ মার্চ, ২০২৬ খ্রি.সকাল ১১.০০ ঘটিকার সময় ​বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদ (ইমাম) ও এতিমখানা সমূহের অনুকূলে বরাদ্দকৃত চাউলের সমপরিমাণ নগদ অর্থ প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদান বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মংএচিং চাক।

​বিতরণকালে জনাব মংএচিং চাক বলেন, পার্বত্য জেলা পরিষদ সবসময়ই সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক উৎসবে পাশে থাকার চেষ্টা করে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন অব্যাহত রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। চাউলের পরিবর্তে সমপরিমাণ নগদ অর্থ প্রদান করায় প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারবে।

​অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন নাইক্ষ্যংছড়ি উপজেলার মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব,ইসলামিক ফাউন্ডেশন নাইক্ষ্যংছড়ি উপজেলার মডেল কেয়ারটেকার মাওঃ জালাল উদ্দিনসহ আরো দায়িত্বশীল কর্মকর্তাগণ।এ ছাড়াও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা জালাল উদ্দিন ফারুকী ও বিভিন্ন মসজিদের ইমাম, এতিমখানার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

সংবাদ প্রেরক ঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category