• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
রায়পুরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগের তীর বিতর্কিত অধ্যক্ষের দিকে, এলাকায় নিন্দার ঝড় ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,,

ভারতীয় ৩৬ বোতল মদ, ১৯ লিটার বাংলা মদ তৈরীর কেমিক্যালসহ ১৬২ প্যাকেট মশার কয়েল আটক।

ইলিয়াস আলী মাসুক স্টাফ রিপোর্টার হবিগঞ্জ / ৬২ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ইলিয়াস আলী মাসুক
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযান পরিচালনা করে আজ ১৭ মার্চ ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় মদ, ১৯ লিটার বাংলা মদ তৈরীর কেমিক্যাল এবং ১৬২ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করেছে, যার সিজার মূল্য আনুমানিক ৮৩ হাজার টাকা।

৫৫ বিজিবি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল সীমান্ত এলাকায় পোগন আস্তানায় বাংলা মদ তৈরীর গোপন সংবাদের প্রেক্ষিতে ১৭ মার্চ ২০২৬ তারিখ সকাল নয়টার ঘঠিকায় সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সিন্দুরখান চা-বাগান নামক এলাকায় তল্লাশী অভিযান পরিচালনার সময় বিজিবি টহলদলের উপস্থিতি টেরপেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায় । পরবর্তীতে উক্ত স্থান হতে মালিকানা বিহীন অবস্থায় ১৯ লিটার বাংলা মদ তৈরীর কেমিক্যাল এবং ০১টি বাই-সাইকেল জব্দ করতে সক্ষম হয়।

এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির টহলদল পাকাবাড়ী নামক এলাকায় গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ভারত হতে পাচারকালে মালিকবিহীন ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অপরদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল বিওপি’র নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬২ প্যাকেট বাংলাদেশী মশার কয়েল জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ১৩ হাজার টাকা।

উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে সর্বমোট ১২৯ কেজি ভারতীয় গাঁজা এবং ১৩৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।

হবিগজ্ঞ থেকে
ইলিয়াস আলী মাসুক।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category