• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রায়পুরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগের তীর বিতর্কিত অধ্যক্ষের দিকে, এলাকায় নিন্দার ঝড় ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,,

বাংলাদেশ সীমান্তে দুর্গম পাহাড়ি বনাঞ্চল থেকে দুই লাক টাকা মুল্যের মদ ও গাজা উদ্ধার।

ইলিয়াস আলী মাসুক স্টাফ রিপোর্টার হবিগঞ্জ / ৬৩ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ইলিয়াস আলী মাসুক
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

হবিগজ্ঞ সাতছড়ি সীমান্তে দুর্গম পাহাড়ি বনাঞ্চলের ভেতর থেকে ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অদ্য ১৮ মার্চ ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির টহল দল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ২ লক্ষ ১০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতছড়ি বিওপির টহলদল অদ্য ১৮ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৫টা ভারত সীমান্ত হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় সেগুন বাগান নামক স্থানে টহল পরিচালনার সময় ভারত হতে মাদক পাচারকারী একটি সংগবদ্ধ চক্র কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশী করে বস্তায় মধ্যে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্দার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে সর্বমোট ১৫৯ কেজি ভারতীয় গাঁজা এবং ২০৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা র্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।

 

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category