নওগাঁ জেলা প্রতিনিধি
রয়েল চন্দ্র সরকার
মহাদেবপুর থানা পুলিশ অদ্য ইং ২০/০৩/২০২৬ তারিখ বেলা অনুমান ১৩.০৫ ঘটিকার সময় মহাদেবপুর থানাধীন চান্দাস ইউপিস্থ বাগডোব মধ্যপাড়া গ্রামস্থ মহাদেবপুর টু বাগডোব গামী পাকা রাস্তায় ব্রিজের পূর্ব দক্ষিণ মাথায় মাদক সহ অবস্থান কালে ১।মোঃসাঈদ হোসেন (২৪),পিতাঃমোঃ আফজাল হোসেন সাং- চন্দননগর বেগুনবাড়ি ,থানা- মহাদেবপুর,জেলা- নওগাঁকে থামাইলে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করিয়া সর্বমোট ৪০পিছ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপর এক অভিযানে মহাদেবপুর থানাধীন ১০নং ভীমপুর ইউনিয়নের চৌমাছিয়া গ্রামের ১.রুবেল পাহান (২৫)পিতা- বীরেন পাহান ২.উজ্জ্বল পাহান(১৮)পিতা -ধীরেন পাহান উভয় সাং-চৌমাছিয়া থানা- মহাদেবপুর জেলা -নওগাঁ গন কে মাদক সেবন রত অবস্থায় পাইয়া উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো:আরিফুজ্জামান দুইজন মাদকসেবি কে ১৫ দিন করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয় । মহাদেবপুর কে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশের পাশাপাশি আপনিও এগিয়ে আসুন।