অনলাইন ডেস্কঃ
প্রচলিত বাংলায় একটি প্রবাদ আছে, ‘আগে দর্শনধারী, পরে গুণবিচারী’। যার অর্থ বাহ্যিক রূপ বা প্রথম ইমপ্রেশন দেখে কোনো কিছু বিচার করা এবং পরে তার অভ্যন্তরীণ গুণাগুণ বা আসল চরিত্র পরখ করা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বেলায় যেন এই প্রবাদ একেবারেই সামঞ্জস্যপূর্ণ। যারা সারাদিনে সময় পান না, তারাও অন্তত ঘুমের আগে কিছুক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করেন।
যখন কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, সবার আগে চোখ পড়বে তার প্রোফাইল পিকচারের দিকে। যে প্রোফাইল পিকচার যতটা আকর্ষণীয় মনে হয়, আমরা সেই প্রোফাইল দেখতেই বেশি আগ্রহী হই। মজার বিষয় হলো, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার হিসেবে যে ছবিটি ব্যবহার করেছেন, সেটি দেখে কিন্তু আপনার সম্পর্কে কিছুটা হলেও বলে দেওয়া সম্ভব। চলুন তাহলে এবার মিলিয়ে নিই,
বিশ্বায়নের এই সময়ে ছবি তোলার জন্য এখন আর অন্যের সাহায্যের দরকার পড়ে না। কারণ, প্রত্যেক স্মার্টফোনেই রয়েছে সেলফি মুড।
অনেকের প্রোফাইল পিকচারে সেলফি দেখতে পাবেন। এ ক্ষেত্রে যদি কারও প্রোফাইল পিকচারে সেলফি আপলোড করা থাকে, তবে ধরে নেওয়া যেতে পারে যে, তিনি সবার আগে নিজেকেই বেশি গুরুত্ব দেন। অন্য কারও ওপর ঠিক ভরসা করতে পারেন না। ছবি তোলার ক্ষেত্রেও সেটি কাজ করে।
ঘুরে বেড়ানোর ছবি
কেউ নিভৃতে ঘরে থাকাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন, কেউ আবার ঘুরে বেড়াতে। যদি কারও প্রোফাইল পিকচারে ঘুরতে যাওয়ার ছবি দেওয়া থাকে, তবে ধরে নেবেন সে আর কেউ নয়, একজন ভ্রমণপ্রেমী। আর তাই সবসময় তার প্রোফাইলে ঘুরে বেড়ানোর ছবি আপ করেন।
গাছ-লতাপাতা ইত্যাদি
কেউ কেউ তার প্রোফাইলে গাছ, লতাপাতা, ফুল-ফল, পশু-পাখির ছবি দিয়ে রাখেন। এমনটা দেখলে বুঝবেন আইডির মালিক সম্ভবত অন্যদের বিভ্রান্ত করে দিতে চাইছেন। হতে পারে, তিনি নিজের জীবন নিয়েও খুব বেশি সিরিয়াস নন।
ক্রুপ করা ছবি
অনেকে প্রোফাইল পিকচারে ক্রপ করা ছবি ব্যবহার করেন। বিশেষজ্ঞদের দাবি, এ ধরনের ছবি প্রোফাইলে থাকলে বুঝতে হবে সেই ব্যক্তি নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসী নন।
শৈশবের ছবি
মানুষ স্মৃতিপ্রেমী। অতীত স্মৃতি বরাবরই মানুষকে কাছে টানে। তাই অনেকে প্রোফাইলে শৈশবের ছবি দিয়ে রাখতে পছন্দ করেন। আপনি যদি কারও প্রোফাইলে এমন ছবি দেখতে পান তবে বুঝবেন, আইডির মালিক নিজের ফেলে আসা ছেলেবেলাকে অনেক বেশি মিস করেন।
সঙ্গীর ছবি
যারা প্রোফাইল পিকচারে নিজের সঙ্গীর সঙ্গের ছবি ব্যবহার করতে বেশি পছন্দ করেন, তাদের সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যায় যে তারা সঙ্গীকে অনেক বেশি গুরুত্ব দেন। বেশিভাগ মানুষ প্রোফাইল পিকচারে নিজের ছবি ব্যবহার করে থাকেন। সেখানে কেউ সঙ্গীর সঙ্গে ছবি আপলোড করলে বুঝতে হবে তাদের সঙ্গীর প্রতি ভালোবাসা একটু বেশিই।
সূত্র : টিভি নাইন বাংলা