• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সংসদ সদস্য হলেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বিনোদন ডেস্কঃ

অভিনয় জগত থেকে এবার রাজনীতির ময়দানে পা রাখলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার (৬ এপ্রিল) ভারতের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন তিনি। তৃণমূল কংগ্রেসের থেকে মনোনয়ন লাভ করার পর আজ দিল্লিতে শপথ গ্রহণ করলেন জনপ্রিয় এই তারকা।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে কোয়েলের শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল ষোলআনা বাঙালিয়ানায় মোড়ানো। মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাতেই তিনি শপথবাক্য পাঠ করেন।

শপথ গ্রহণের পর দিল্লিতে সংসদ ভবন চত্বরে তোলা বেশকিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী-সাংসদ। সেখানে অনুরাগীদের ভাষ্য, লালপাড় সাদা শাড়িতে তাঁকে বেশ স্নিগ্ধ লাগছে।

সামাজিকমাধ্যমে কোয়েল লেখেন, ‘আমি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলার মানুষের সেবা করার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আজ থেকে এক নতুন পথচলা শুরু হলো। আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি।’

অভিনেত্রীর জীবনের এই বিশেষ সন্ধিক্ষণে তাঁর পাশে উপস্থিত ছিল গোটা মল্লিক পরিবার। উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা তথা কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। এ ছাড়াও ছিলেন অভিনেত্রীর স্বামী নিসপাল সিং রানে এবং তাঁদের আদরের পুত্র কবীর। শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দিনটি অভিনেত্রীর কাছে বেশ আবেগঘন হয়ে উঠে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category