• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে: তথ্যমন্ত্রী

নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা)

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক, রংপুর। / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রংপুর জেলা শাখার উদ্যোগে নবাগত রংপুর জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে ফেডারেশনের নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন এবং শ্রমিকদের সার্বিক কল্যাণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাসেম বাদল, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশিদ বেলাল, জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন জুয়েল, মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং সাবেক ইউনিয়ন সভাপতি হারেছ সর্দার।
নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসকের সফলতা কামনা করে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মপরিবেশ উন্নয়ন এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তারা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
জেলা প্রশাসক শ্রমিক কল্যাণে কাজ করার আশ্বাস দিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে প্রশাসন সবসময় পাশে থাকবে।
এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রশাসন ও শ্রমিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category