মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হলে প্রশাসনের প্রতিটি স্তরে জনমুখী মানসিকতা গড়ে তুলতে হবে।
শনিবার (২৫ এপ্রিল) বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রযন্ত্রের মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। তাই প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব হবে জনগণের সমস্যার প্রতি সংবেদনশীল থাকা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া।
তিনি আরও বলেন,কর্মকর্তাদের মনে রাখতে হবে তারা জনগণের প্রভু নন, বরং সেবক। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই একটি শক্তিশালী ও কার্যকর প্রশাসন গড়ে ওঠে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিয়াম ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন অডিটোরিয়ামটি প্রশাসনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দেশ পরিচালনায় দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে।