মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) কর্তৃক ১৫ই মে ২০২৬ খ্রি. জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া সদর থানাধীন পাইলিং রোডে পাকা রাস্তার উপর হইতে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ (পাঁচ) জন এবং সদর থানাধীন হাসিল বটতলা সাকিনস্ত শারমিন বিউটি পার্লার এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ (তিন) জন সর্বমোট ৫২ (বায়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৮ (আট) জন মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা- ১। মোঃ শুকুর আলী (২৫), পিতা- মৃত হাকিম, মাতা- মর্জিনা বেগম, সাং- মালপাড়া, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, ২। রওশনারা বেগম শাবানা (২৮), পিতা- মৃত রসুল, মাতা- বকুল বেগম, ৩। মোঃ কাজল (২৩), পিতা- মোঃ মোফাজ্জল হোসেন, মাতা- কাঞ্চন বেগম, উভয় সাং- মুসলিমাবাদ, ৪। মোঃ মহুরি (২০), পিতা- মোঃ মাসুদ, মাতা- সেতারা বেগম, সাং- বানিয়া বাজার, পাইলিং রোড সংলগ্ন, ৫। মোঃ সাগর (২৪), পিতা- মোঃ জহুরুল ইসলাম, মাতা- মোছাঃ সালমা বেগম, সাং- মুসলিমাবাদ, সর্ব থানা ও জেলা- জামালপুর, ৬। মোঃ মাহিন(১৯), পিতা-মোঃ জুলহাস উদ্দিন, মাতা-মোছাঃ মনিরা, সাং-খাস হাসিল, ডাকঘর-ডেফুলীবাড়ী, ৭। মেহেদী হাসান(২০), পিতা-মোঃ পলাশ মিয়া, মাতা-মোছাঃ হাসি বেগম, সাং-ভাদুরীপাড়া, ডাকঘর-হাজীপুর, ৮। সীমান্ত ইসলাম(২৬), পিতা-কালাম হোসেন, মাতা-সাহিদা বেগম, সাং-পশ্চিম কলতাপাড়া, ডাকঘর- ডেফুলীবাড়ী, সর্ব থানা ও জেলা-জামালপুর।
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়-এঁর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫(পাঁচ) জন এবং ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীদের আটক করেন এসআই(নিঃ)/মোঃ আতিকুর রহমান এবং এসআই(নিঃ)/মোঃ এহসানুল হক এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকস অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।