মুহাম্মদ মাসুদুর রহমানঘাটাইল উপজেলা প্রতিনিধি
সকল জল্পনা, পরিকল্পনা শেষে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঘাটাইল উপজেলা শাখার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গণমাধ্যমকর্মী হিসেবে ভোট গ্রহণের দিন (২২মে) সকাল ৯টা থেকে ফলাফল প্রকাশ (২৩মে) সকাল পর্যন্ত প্রায় ২৩ ঘন্টার পুরো সময়টাই ছিলাম ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রের বাহিরে।
নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দের সততা, নিষ্ঠা, সদিচ্ছা ও কঠোর নজরদারী করে ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশ করে একটি উদাহরণ সৃষ্টি করেছেন।
বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সার্বিক দিকনির্দেশনা ও নজরদারী করেছেন।
বিজয়ীদের জানাই অভিনন্দন, বিজীতদের জন্যও শুভকামনা। আশাকরি, নতুন নেতৃত্বে যারা এসেছেন তাহারা সকল ধরণের ভেদাভেদ ভুলে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালিত করে সমিতির সার্বিক উন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে কাজ করবেন।
এই সমিতিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এবং যারা এই শতকোটি টাকার সম্পত্তি রেখে যাওয়ার কারিগর তাদেরকে স্মরণ করা হয়না।
বর্তমান কমিটির কাছে আমার প্রত্যাশা থাকবে যাহারা এই সমতির জন্য শতকোটি টাকার সম্পত্তি রেখে গেছেন (অনেকেই বেচেঁ নেই, অনেকেই আছেন) তাদের স্বরণে, স্মৃতি চারণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের মূল্যায়ন করা হবে।