মোঃনূরুল ইসলাম
ভালুকা সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে রহিয়াছে ঐতিহ্যবাহী দৌলাবাজার,প্রতি বর্ষার সময় বাজার টি কাদায় পরিপূর্ণ হয়ে যায় , বাজারটির সংলগ্ন রহিয়াছে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেমন হিজ্লী বালিয়াগড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ , হাজী সালেহা আমজাদ এতিমখানা , ডাকাতিয়া দৌলা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, দৌলা আল কুদ্দুস দাখিল মাদ্রাসা, দৌলা আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, হিজুলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বনফুল ক্লাব সহ আরো অনেক প্রতিষ্ঠান । এ সকল প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষার্থীরা বাজারের এই কাদার উপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করে থাকেন যা খুব কষ্টদায়ক। ভালুকা উপজেলায় যতগুলি ঐতিহ্যবাহী পুরানো বাজার রয়েছে তার মধ্যে একটি দৌলাবাজার,বর্তমানে বাজারটি খুবই অবহেলিত অবস্থায় রয়েছে , বাজারটি সংস্কারের জন্য এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন, যাতে করে উক্ত প্রতিষ্ঠানগুলির লোকজন ভালোভাবে বাজারে উপর দিয়ে চলাচল করতে পারে।