সায়েম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
সাত বারের নির্বাচিত ঠাকুরগাঁও -২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের দাফন কাজ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন|
গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন| মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর| মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য ভক্ত রেখে গেছেন|
আজ শনিবার সকাল ৯ টা ২০ মিনিটে ঢাকা হতে হেলিকাপ্টার যোগে সাবেক এমপি দবিরুল ইসলামের মরদেহ সমির উদ্দিন কলেজ মাঠে পৌঁছায়| সেখান থেকে ডাঙ্গীস্থ বাসভবনে নিয়ে যাওয়া হয়| সকাল হতে বিকাল পর্যন্ত ঠাকুরগাঁও-২ আসনসহ ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার অসংখ্য মানুষ মরদেহ দেখতে ভীড় জমায় এবং শোকের ছায়া নেমে আসে| বিকাল ৩ টায় শহীদ আকবর আলী কলেজ মাঠে পুলিশের চৌকস দল সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে| জানাযায় সাবেক এমপি দবিরুল ইসলামের বড় ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন দিনাজপুর কারাগার হতে ৭ ঘন্টার প্যারলে মুক্তি পেয়ে অংশগ্রহণ করে| জানাযায় অংশ নেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি আবু হায়াত নুরনবী, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, সফিকুল ইসলাম, আলী আসলাম জুয়েল প্রমুখ|
দ্বিতীয় জানাযা বড়বাড়ী বডের হাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়| জানাযা শেষে পারিবারিক গোরস্থানে সাবেক এমপি দবিরুল ইসলামের দাফন কার্য সম্পন্ন হয়|
উল্লেখ্য যে, ১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন দবিরুল ইসলাম| ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন | তিনি ৮ নং বড়বাড়ী ইউনিয়নের তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন| তার রাজনৈতিক জীবনের শুরু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দিয়ে| ১৯৯৬ সালে সিপিবি ছেড়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন|
ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার এমপি নির্বাচিত হয়েছিল| | ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ এবং ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির প্রার্থী হিসেবে বিজয়ী হন| পরে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরপর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন|
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন| এর মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি পদে দায়িত্বো পালন করেছেন|| দীর্ঘদিন তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি দায়িত্বেও ছিলেন|