গৌরনদীতে বাস-পিকআপ সংঘর্ষে আহত১গৌরনদী বরিশাল থেকে এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক গৌরা নদী বরিশাল
০১ জুন ২০২৬, ০৯:৫৫ এএম | আপডেট: ০১ জুন ২০২৬, ০৯:৫৫ এএম
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩১৮৮) আশোকাঠী এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এতে বাসের যাত্রীসহ মোট ১৪ জন আহত হন।
আহতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ২ জন শিশু রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোর ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।