ঠাকুরগাঁও - ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডঃ আব্দুস সালামকে বিএনপির সংবর্ধনা
সায়েম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (৩ জুন ) উপজেলার শহরের সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে বিকালে নবনির্বাচিত ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য ডঃ আব্দুস সালামকে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে বরন করে নেন। এসময় উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এবং উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ ডঃ আব্দুস সালাম বলেন, আমি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবো এবং আপনাদের পাশে সব সময় থাকবো। মাদক সন্ত্রাস নির্মূল রাস্তা ঘাট উন্নয়ন সহ নানা ধরনের প্রতিসুতি দেন তিনি। এসময় তিনি আরো প্রকাশ করেন উপজেলা বিএনপি এমন একটি আয়োজন করবে আমি ভাবতেও পারিনি। তিনি আরও বলেন সামনে এর চাইতে আরও বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সকল রাজনৈতিক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।