
আদিয়াবাদ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক শহীদউল্লাহ আর নেই
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের স্বনামধন্য ডিলার ও বিশিষ্ট সমাজসেবক শহীদউল্লাহ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মরহুম শহীদউল্লাহ সমাজসেবা, মানবকল্যাণ ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি রায়পুরা উপজেলা ছাত্রদল নেতা এস.পি. সিরাজুলের গর্বিত পিতা ছিলেন।
মরহুমের মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।
🤲 আল্লাহ মরহুমকে ক্ষমা করুন এবং জান্নাতবাসী করুন।