মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী জেলা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা কেন্দ্রীয় ময়দান সংলগ্ন এলাকায় মাকে হত্যা করে ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে প্রশাসনের উপস্থিতিতে ঘরের মেঝে খুঁড়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে।