মোঃনূরুল ইসলাম
ভালুকা সংবাদাতা,ময়মনসিংহ।
আজ ৪জুন রোজ বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া দৌলাবাজারে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আব্দুল জলিল মেম্বার সাহেবের সভাপতিত্বে ও মোঃ আবুল হোসেন (সানি), ৮নং ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন : মোঃ গোলাম মোস্তফা ভালুকা থানা বিএনপির সদস্য, মোঃ মঞ্জুরুল ইসলাম (দিলু) সাবেক ছাত্রদল সভাপতি ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন, মোঃ সাইফুল ইসলাম ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ শফিকুল ইসলাম ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ কামরুজ্জামান (আশিক) ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন যুবদল, সাইদুর রহমান সেলিম ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ জাহাঙ্গীর আলম (সবুজ) সাবেক ছাত্রদল সভাপতি ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন, মোঃ আব্দুর রহিম সিকদার সদস্য সচিব ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন কৃষকদল।
অনুষ্ঠানে দৌলা বাজারের যুবদল নেতা মোঃ নাজমুল হক ও পারভেজ সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় । মোনাজাতের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।