রফিকুল ইসলাম, প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি, (বান্দরবান).
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন বাইশারী ইউনিয়নে রবিবার (০৭ জুন ২০২৬) বিকাল ৫ টায় এই বিক্ষোভ মিছিলটি বাইশারী বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা আজিজ খলিফা হত্যায় অভিযুক্ত উধয়ন ধর সহ অন্যান্যদের আইনের আওতায় আনার আহবান জানানো হয়।
উল্লেখ্য,
গত ২১ মে রাতে ককসবাজার থেকে আজিজ খলিফাকে অপহরণ করা হয়। সে সময় আজিজ খলিফা বাইশারী বাজারের কাপড়ের ব্যবসায়ী উধয়ন ধরকে দায়ী করে একটি অডিও বার্তা পাঠায় তার আত্মীয়-স্বজনদের নিকট।
অপহরনকারীরা অমানবিক নির্যাতনের পর ঈদগাঁও ইসলামাবাদ রেল স্টেশনে আজিজ খলিফাকে মুমূর্ষু অবস্থায় রেখে যায়। পরে সেখান থেকে সেনাবাহিনীর একটি টিম তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের লাইফ সাপোর্ট থেকে অবশেষে ২৩ মে সকাল ১০টার দিকে আজিজ খলিফা মৃত্যুবরণ করেন।
আজ পনের দিন পার হলেও অভিযুক্ত ইসকন সদস্য উধয়ন ধর সহ আসামীদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ছে সর্বত্র।
সংবাদ প্রেরক ঃ রফিকুল ইসলাম, প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।