মোঃনূরুল ইসলাম (নূরু)
ভালুকা সংবাদদাতা,ময়মনসিংহ।
আজ ০৯-০৬-২০২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে "দৌলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬, "আকর্ষণীয় খেলাটি জাঁক জমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব, এসএম শফিকুল ইসলাম বিএনপি নেতা ২ নং ওয়ার্ড, ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, কাজী মুরাদ হক আহবায়ক, ৪৮ নং ওয়ার্ড যুবদল খিলক্ষেত ও সাবেক সহ- সাধারণ সম্পাদক খিলক্ষেত থানা যুবদল, ঢাকা মহানগর উত্তর। খেলা টির সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ জাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী দৌলাবাজার। দৌলা ফুটবল টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল আর্জেন্টিনা বনাম ব্রাজিলের জার্সি পরে খেলা টি অনুষ্ঠিত হয়, খেলাটির পুরস্কার হিসেবে ছিল বড় একটি খাসি, হাজার হাজার দর্শকের মাঝে দৌলা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়, বহু হাড্ডাহাড্ডির মধ্য দিয়ে ব্রাজিল জার্সি পরিহিত দলটি জয়লাভ করেন।