মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার
জামালপুরে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার ও সংগঠনের পদাধিকারবলে সভাপতি মোছাঃ ফারহানা ইয়াসমিন।
সোমবার, ৯ জুন ২০২৬ বিকেলে, পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের উপদেষ্টা ইকবাল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ ও পরিয়ে দেন।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন তার বক্তব্যে রেফারীদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রেফারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে খেলাধুলার সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষা করা সম্ভব।"
তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান এবং জেলার ফুটবল অঙ্গনের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় রেফারীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে সদস্যরা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।