মো:আজিজুল হাকিম,স্টাফ রিপোর্টার:
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আনোয়ারুল ইসলাম (আনু)এমপি দিকনির্দেশনায় সিংড়া উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাধানগর গ্রামে ২০০ ফুট দীর্ঘ নতুন ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে।
উন্নয়নমূলক এই কাজটি বাস্তবায়নের ফলে রাধানগর গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হলো এবং যাতায়াত ব্যবস্থা সহজতর হলো। স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এই উদ্যোগ গ্রহণ করায় তারা মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ১১নং ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: মুমিন সরকার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: জলিল মাস্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো: মহাসিন রেজা, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো: জনাব আলী।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: ইসমাইল মাস্টার, ইউনিয়ন যুবদলের সদস্য মো: সবুজ প্রাং সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং রাধানগর গ্রামের সর্বস্তরের জনগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সংসদ সদস্য জনাব আলহাজ্ব আনোয়ারুল ইসলাম (আনু) এমপি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এলাকার অবকাঠামোগত উন্নয়নে এ ধরণের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।