
লেখকঃ খাইরুল ইসলাম
মেহেদী ভাই হত্যা কেন
সঠিক বিচার চাই,
মোবাইল ফোনের কাছে যেন
হারিয়ে গেল ভাই।
একটা বিচার দেশে যদি
সঠিকভাবে হতো,
কতো প্রান বেঁচে যেত
হতোনা প্রান ক্ষত।
অপরান দারুন ভাবে
তখন বেরে যায়,
যখন কোন অপরাধের
সঠিক বিচার না হয়।
বড় বড় অপরাধের
হয়না কোন বিচার,
সামান্য চুরির জন্য
জীবন হলো পাচার।