মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব প্রতিবেদক,
নরসিংদীর বেলাব থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হক সংগীয় ফোর্সসহ বেলাব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ক ও বেলাব থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে ১৭/১২/২০২৫ তারিখ ১৯:২০ ঘটিকায় বেলাব থানাধীন দড়িকান্দি সাকিনস্থ দড়িকান্দি বাসষ্ট্যান্ড জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হতে ০৪ (চার) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন সুমন দাশ (৪০), পিতা-হরিপদ দাশ, সাং-জগন্নাথপুর, উপজেলা/থানা- নবীগঞ্জ, জেলা -হবিগঞ্জ, বাংলাদেশ।
গৃহীত ব্যবস্থা: এ সংক্রান্তে বেলাব থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।