• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
রায়পুরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগের তীর বিতর্কিত অধ্যক্ষের দিকে, এলাকায় নিন্দার ঝড় ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,,

হবিগজ্ঞ ৫৫ বিজিবির অভিযানে এক কোটি ত্রিশ লক্ষ টাকা মুল্যের অবৈধ্য ভারতীয় পন্য আটক।

মোঃ ইলিয়াস আলী মাসুক স্টাফ রিপোর্টার / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

ইলিয়াস আলী মাসুক

স্টাফ রিপোর্টার হবিগঞ্জ 

হবিগঞ্জ ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী পৃথক দুইটি অভিযানে ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস, জিরা এবং মশার কয়েল আটক করেছে (বডার্গাড ৫৫ বিজিবি),

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্সসহ, জিরা এবং বাংলাদেশী মশার কয়েল জব্দ করেছে, যার মোট মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ চৌকশ টহল দল অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ সীমান্ত হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীত ভোর ৫টা ৪০ মিটিটের দিকে ০১টি কাভার্ড ভ্যান ট্রাক সন্দেহ ভাজন হলে তাৎক্ষনি সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়। উক্ত কাভার্ড ভ্যান ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো অবস্হায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান কসমেটিকস এবং মশার কয়েল দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ভারতীয় অবৈধ পণ্য গুলো জব্দ করা হয়।

এছাড়াও অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক বিশেষ অভিযানে সীমান্ত হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে ভোর ৪টার দিকে ০১টি ট্রাক আসতে দেখে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত ট্রাকটি তল্লাশী করে অভিনব কায়দায় বালুর নিচে বস্তা ভর্তি লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান জিরা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ভারতীয় জিরাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় চোরাই পন্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। এছারাও সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা জাগ্রত, বাংলাদেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার জন্য বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান থাকবে। সীমান্তে মাদক ও চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতার পাশাপাশি মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

ইলিয়াস আলী মাসুক
হবিগজ্ঞ

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category