• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
রায়পুরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগের তীর বিতর্কিত অধ্যক্ষের দিকে, এলাকায় নিন্দার ঝড় ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,,

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনকে কারাদণ্ড

মোঃ মোবারক হোসেন নাদিম নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব প্রতিবেদক,

নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাতের হোটেলের আড়ালে পুনরায় গাঁজা বিক্রি শুরু হয়েছে। অভিযুক্ত হোটেল মালিক মোবারক হোসেন ভান্ডারী এর আগে গত ১১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দে গাঁজাসহ গ্রেফতার হয়ে আদালতে প্রেরিত হন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান।

শনিবার (২৮ মার্চ ২০২৬) মনোহরদী থানা পুলিশ উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকার ভান্ডারী হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেল মালিক মোবারক হোসেন ভান্ডারীসহ গাঁজা সেবন ও ক্রয়ের সাথে জড়িত আলামিন (৩৭), পিতা- মহিজ উদ্দিন, গ্রাম- আভাল, উপজেলা কাপাসিয়া এবং শেখ মোমেন (৪৫), পিতা- শেখ হযরত আলী, গ্রাম- রসুলপুর, উপজেলা মনোহরদীকে হাতেনাতে গাঁজাসহ ধৃত করা হয়।
পরে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি), মনোহরদীকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মোবারক হোসেন ভান্ডারীকে ৬ মাস, আলামিনকে ৪ মাস এবং শেখ মোমেনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category