• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে: তথ্যমন্ত্রী

পটুয়াখালীর কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতাসহ আটক ২

মোঃ ইয়ামিন আহমেদ মহিপুর থানা প্রতিনিধি / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

এম. ইয়ামিন আহমেদ | মহিপুর কুয়াকাটা প্রতিনিধি

পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাদকসহ কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহ-সভাপতিসহ দুইজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে তাৎক্ষণিক কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত রোববার (৫ এপ্রিল) রাতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন
জাকির (৪৪): কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহ-সভাপতি। তল্লাশিকালে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
দুলাল (৪০): অভিযানে আটক অপর ব্যক্তি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক জাকিরকে মাদক বহনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের অতিরিক্ত জেল ভোগ করতে হবে।

মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কুয়াকাটাকে নিরাপদ ও পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
— ইয়াসীন সাদেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক আরও জানান, কেবল অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। পর্যটন নগরীর ভাবমূর্তি রক্ষায় এই ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category