• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
ডিলারদের অনিয়মে ক্ষোভ: সিন্ডিকেট ভাঙতে প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি নরসিংদীতে দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকদের জয়: আরডিসি মাহমুদ আক্তারের বদলিতে স্বস্তি বই হোক জীবন গঠনের হাতিয়ার “বাজার ছড়া” ~ সেলিনা সাথী মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২ নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানাল শ্রমিক কল্যাণ ফেডারেশন (রংপুর জেলা) গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা জনতার হাতে আটক, এলাকায় চাঞ্চল্য লালমনিরহাট ও দিনাজপুরে র‍্যাব পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব*জ্রপাতে ,, সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে: তথ্যমন্ত্রী

রংপুর সিটিতে শুরু হচ্ছে শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক, রংপুর। / ১৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের জন্য ব্যাপক পরিসরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২০ এপ্রিল ২০২৬) থেকে। এই কার্যক্রম চলবে আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পেইনে রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা (এমআর) ভ্যাকসিন প্রদান করা হবে।
জানা গেছে, সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ২৮০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। মোট ১৪ দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে সকল লক্ষ্যমাত্রাভুক্ত শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই অভিভাবকদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি এ ধরনের বিশেষ ক্যাম্পেইন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে সহায়তা করে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category