• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

বিষাক্ত সাপের ছোবলে সোনাগাজীতে কৃষকের মৃত্যু।

রায়হান উদ্দিন ফেনী জেলা প্রতিনিধি : / ৪৪৫ Time View
Update : শনিবার, ২৯ জুন, ২০২৪

রায়হান উদ্দিন ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে বিষধর সাপের ছোবলে ইসমাইল হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের ছেলে মো. শাহীন বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমার বাবা স্থানীয় কারামতিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিষাক্ত সাপ তাঁর ডান পায়ে ছোবল দেয়। তিনি একটি রশি দিয়ে ক্ষতস্থানের ওপরে বেঁধে বাড়িতে আসেন। প্রথমে বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। এতে শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে দিবাগত রাত ১:টার দিকে তাঁকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কোনো চিকিৎসা না দিয়ে তার বাবাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। ফেনীতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. সাদেকুল করিম আরাফাত বলেন, রোগী ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। পরে জানতে পারি হাসপাতাল নেওয়ার পথে রোগীর মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, সাপের ছোবলের পর ঝাড়ফুঁক না করিয়ে রোগীকে সাথে সাথে হাসপাতাল নিয়ে আসলে হয়ত মৃত্যু এড়ানো যেতো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন,হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। সম্প্রতি রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক দেখা দেওয়ার পর হাসপাতালের সব চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সাপে কাটা রোগীকে প্রতিষেধক (অ্যান্টিভেনম) প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এরপরও হাসপাতালে সাপে কাটা রোগী আনার পর কোন পরিস্থিতিতে ভ্যাকসিন দেওয়া হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় পলাশ বলেন, বিষধর সাপের ছোবলে মারা যাওয়া ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে শুক্রবার দুপুরে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category