মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক
বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনে ভ্রমণে এসে এক বিদেশি পর্যটক মৃত্যুবরণ করেছেন। রবিবার সকালে করমজল এলাকায় নৌভ্রমণের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাথে থাকা ট্যুর গাইড ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত পর্যটকের নাম-পরিচয় জানা গেলেও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে সুন্দরবন রক্ষণাবেক্ষণ প্রধান জনাব আব্দুল হাই জানান,
“এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাটি গুরুত্বসহকারে দেখছি এবং বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ রক্ষা করছি। একই সাথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের তৎপরতা আরও জোরদার করা হবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পর্যটকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।