• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ।

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি / ১৯৪ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল হলরুমে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান ও বিশিষ্ট মোটিভেশনাল স্পীকার মো. আল মামুন রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন, আল-নূর হসপিটালের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: খোরশেদ আলম, চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদরাসার কারিগরি শাখার বিভাগীয় প্রধান কাজী মো: এয়াকুব আলী, চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক মো. রফিউদ্দিন সিদ্দিকী, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রূপম সেনগুপ্ত।

চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক মো. আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক (প্রশাসন) শাহাব উদ্দিন, পরিচালক (শিক্ষা) মহিউদ্দিন বাবুল, চৌদ্দগ্রাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক মো: আমির হোসেন, যুগ্ম আহবায়ক মো. শাহজাহান, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, স্কুলের অভিভাবক অধ্যপক তানিয়া নাসরিন, ফেলনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর ধর্মীয় শিক্ষক নাজিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জালাল উদ্দিন, চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক, মো. জয়লান আবেদীন, মো. কামাল উদ্দিন, মো. আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল জলিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, সাংবাদিক এম এ আলম, সানোয়ার হোসেন, মোহাম্মদ সাইদুল হক, এনামুল হক নোমান সহ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ, সচেতন অভিভাবকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category