• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক, রংপুর। / ২৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বহুল প্রতীক্ষিত ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে রাত প্রায় ৮টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলে নানা কর্মসূচির মধ্য দিয়ে।
অনুষ্ঠানের শুরুতেই ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং আধুনিক মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সকালের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ আলম ডন। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পেশা। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের আরও দক্ষ ও সচেতন হওয়া প্রয়োজন।
বিকেলের পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমাজসেবী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন। তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি। তিনি বলেন, “সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আহ্বায়ক আশরাফ খান কিরণের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৪০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। দিনব্যাপী ট্রেনিং, মতবিনিময় এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জন করেন।
এদিকে, পুরো অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং নতুন মাত্রা যোগ করে। অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে এ আয়োজন নতুন আশার সঞ্চার করেছে বলে তারা মত প্রকাশ করেন।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category