• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
সততার দৃষ্টান্ত স্থাপন করে দুবাই পুলিশের স্বীকৃতি পেলেন বাংলাদেশি প্রবাসী। নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর চলমান যৌথ অভিযানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! ‎ ‎ সৌদি আরব জেদ্দা পাকিস্তানী নাগরিককে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। সৌদি আরব রিয়াদের মেডিনোভা মেডিকেল কমপ্লেক্স’: বাংলাদেশী কর্মীদের ছাটাই ও ভিসা বাণিজ্যের অভিযোগ। নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আজিজ খলিফা হত্যাকান্ডে অভিযুক্ত কাপড় ব্যবসায়ী ইসকন সদস্য উধয়ন ধর সহ আসামীদের আটক না হওয়ায় বাইশারীতে ফের শত শত নারী-পুরুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকার ৬নং ওয়ার্ডে তিন দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ডাকাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এসএম জাহাঙ্গীর আলম (সবুজ) দোয়া ও সমর্থন প্রার্থনা।।

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী / ২৩ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি

নরসিংদী
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করে তুলতে নরসিংদীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে এবং নরসিংদী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার প্রতিপাদ্য ছিল “ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা”। কর্মশালার মূল লক্ষ্য ছিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের সক্ষমতা উন্নয়ন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট “ইসরাত জাহান কেয়া”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের নরসিংদীর উপপরিচালক (উপসচিব) মোছা. নাদিরা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও সেবাদানে দক্ষ ও জবাবদিহিমূলক জনবল গড়ে তোলা সময়ের দাবি। তিনি সরকারি কার্যক্রমে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার যথাযথ প্রয়োগের মাধ্যমে জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, বাজেট প্রণয়ন, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, সরকারি বিধি-বিধান অনুসরণ, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং নাগরিক সেবা প্রদানের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার সফলতা অনেকাংশে নির্ভর করে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, সততা ও জবাবদিহিতার ওপর। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ইউনিয়ন পরিষদকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category