• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Headline
মেহেদী হত্যা, লেখকঃ খাইরুল ইসলাম সৈয়দপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে চান সর্বস্তরের জনগণ। ইউপি চেয়ারম্যানের বাহিনী কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু দিনদুপুরে মাদক ও ইভটিজিংয়ের আখড়া আলীকদমের থানচি সড়ক সংলগ্ন ফয়েজের দোকান: ক্ষুব্ধ এলাকাবাসী পায়রাবন্দে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সন্ধ্যা হলে যেন মাদক সেবীদের জন্য উন্মুক্ত স্থান ইউনিয়ন পরিষদ মাঠ। গৌরনদীতে চালকের চোখে ঘুম, নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে উল্টে আহত ২ ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন, সীমানা প্রাচীর ও গেট নির্মাণের জোর দাবি মনোহরদীর পাঁচকান্দিতে ব’জ্র’পাতে মাদরাসার ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃ’ত্যু – আহত ১ নরসিংদীর *ফুটপাত দখল: কোটিপতির বাগান, *জন সাধারণের অধিকার নিয়ে তামাশা বন্ধ হোক*

মনোহরদীর পাঁচকান্দিতে ব’জ্র’পাতে মাদরাসার ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃ’ত্যু – আহত ১

নরসিংদী প্রতিনিধি / ৩৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে| এসময় আরো এক ছাত্র গুরুতর আহত হয়েছে| রবিবার (২১ জুন) মাগরিবের নামাজের সময় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে|

বজ্রপাতে মৃত শিক্ষার্থীরা হলো- জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)| তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে| তারা সকলেই উক্ত মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো|

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনে মৃত্যু অবস্থায় পাই এবং একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে|

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়| এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন| একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category