• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভুমি সেবা কেন্দ্রের উদ্বোধন। জামালপুর পৌর সভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল  ঝুঁকিপূর্ণ ভবনে সেবা বন্ধ: ৪ বছর ধরে ভাড়া/অস্থায়ী কক্ষে কাটছে ঘোড়াঘাটবাসীর স্বাস্থ্যসেবা বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত দাবি! নারী নির্যাতন ট্রাইব্যুনালের অফিস স্টাফ (জারিকারক) মাসুদ রানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ গ্রেফতার ইন্ডিয়ায় কামারপুকুর ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর,দ্রুত অপারেশনে দোয়া চেয়েছেন পরিবার পরকীয়া ও চুরির অভিযোগের মামলায় আ.লীগ নেতা ইতালী ফরহাদ কারাগারে সৈয়দপুরে ১০ পিস ইয়াবাসহ ‘নাগরাজ’ গ্রেপ্তার

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ।

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

আজ বুধবার (৩ জুন) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে দুই দল যুবকের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থনে প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে ব্রাজিল হেরে যায়। এরপর আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ উল্লাস শুরু করে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক হয়। রাতের এলাকার মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করেন। কিন্তু, আজ বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. জাহিদুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category