• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভুমি সেবা কেন্দ্রের উদ্বোধন। জামালপুর পৌর সভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল  ঝুঁকিপূর্ণ ভবনে সেবা বন্ধ: ৪ বছর ধরে ভাড়া/অস্থায়ী কক্ষে কাটছে ঘোড়াঘাটবাসীর স্বাস্থ্যসেবা বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত দাবি! নারী নির্যাতন ট্রাইব্যুনালের অফিস স্টাফ (জারিকারক) মাসুদ রানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ গ্রেফতার ইন্ডিয়ায় কামারপুকুর ইউপি চেয়ারম্যান ও স্ত্রীর,দ্রুত অপারেশনে দোয়া চেয়েছেন পরিবার পরকীয়া ও চুরির অভিযোগের মামলায় আ.লীগ নেতা ইতালী ফরহাদ কারাগারে সৈয়দপুরে ১০ পিস ইয়াবাসহ ‘নাগরাজ’ গ্রেপ্তার

নরসিংদীতে অনুষ্ঠিত ইত্যাদি নিয়ে প্রশ্ন তুললেন সারোয়ার তুষার!

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

 

নরসিংদীকে নিয়ে ‘ইত্যাদি’; ইতিহাস-ঐতিহ্য উঠে এলেও ছিল না জুলাই আন্দোলনের প্রসঙ্গ

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সাম্প্রতিক পর্বটি ধারণ করা হয়েছে নরসিংদীতে। অনুষ্ঠানে জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বিভিন্ন কৃতী ব্যক্তির অবদান তুলে ধরা হয়েছে।

পর্বটিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহিদ আসাদ, উপমহাদেশের প্রথম বাংলা ভাষার কোরআন অনুবাদক গিরিশচন্দ্র সেনসহ নরসিংদীর বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব ও স্থাপনার পরিচয় তুলে ধরা হয়। পাশাপাশি জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও বিভিন্ন উল্লেখযোগ্য দিকও স্থান পায় অনুষ্ঠানে।

তবে পর্বটি বিশ্লেষণ করলে দেখা যায়, সাম্প্রতিক সময়ে আলোচিত জুলাই গণঅভ্যুত্থান কিংবা ওই আন্দোলনে নরসিংদীর ভূমিকা নিয়ে কোনো আলোচনা ছিল না। একইভাবে আন্দোলনের সময় নরসিংদীর ঘটনাপ্রবাহ, কারা বিদ্রোহ কিংবা এ সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলোও অনুষ্ঠানের আলোচনায় স্থান পায়নি।

অনুষ্ঠানের কুইজ পর্বেও নরসিংদীর বিভিন্ন কৃতি সন্তান ও ইতিহাসভিত্তিক প্রশ্ন থাকলেও জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। এমনটা মন্তব্য করেছেন রোড সারোয়ার তুষার।

সাধারণত ‘ইত্যাদি’ যে জেলায় আয়োজন করা হয়, সেই জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের বিভিন্ন দিক তুলে ধরা হয়ে থাকে। নরসিংদী পর্বেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। তবে জেলার সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ অনুপস্থিত থাকায় বিষয়টি আলোচনায় এসেছে।

অনুষ্ঠান কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফলে জুলাই আন্দোলনের প্রসঙ্গ অন্তর্ভুক্ত না হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category