মো:সাইয়েদ আল কাদের চট্টগ্রাম বিভাগ প্রতিনিধি
বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্ররাজনৈতিক মঞ্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে এখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারাদেশে। দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত এই নির্বাচনে ছাত্রসমাজের অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর প্রচারণা আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বিশ্লেষকদের মতে, রাকসুর এই নির্বাচন শুধু ক্যাম্পাস নয়, বরং দেশের সামগ্রিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। কারণ শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলবে।
ভোটারদের আশা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে শিক্ষার্থীদের অধিকার, সমস্যা সমাধান এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা আরও দৃঢ় হবে। অন্যদিকে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা জয়ের জন্য শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এখন দেখার বিষয়—রাকসুর এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা কেমন নেতৃত্ব বেছে নেন এবং সেটি কিভাবে তরুণ সমাজের ভবিষ্যৎকে প্রভাবিত করে।