• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

নরসিংদীতে কাদির মোল্লা ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

মোঃ তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি / ১৩৩ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি 

নরসিংদীর বিতর্কিত শিল্পপতি কাদির মোল্লা ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, কাদির মোল্লা দীর্ঘদিন ধরে ভুয়া ও অনিয়ম ব্যাংক ডাকাতির মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ অনুযায়ী, তার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে রাধুনী মোস্তফা, কালা বাসেত, কাউন্সিলর পারভেজ, নুরুল ইসলাম, বডিগার্ড সোহেল ও ফারুকের নাম উঠে আসে। তারা দাবি করেন, এসব ব্যক্তি বিভিন্ন সময়ে তার অপকর্মে সহযোগিতা করেছেন।

এদিকে কাদির মোল্লার সহযোগী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা ‘ডেভিল সাপ্লায়ার ফারুক’ গ্রেফতার হওয়ায় বিক্ষোভকারীরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে আওয়ামী লীগের দোসর কালা বাসেত, কাউন্সিলর পারভেজ, নুরুল ইসলাম ও ‘ডেভিল রাধুনী’ মোস্তফার গ্রেফতারের দাবিও জানান তারা।
ছাত্রদলতা আরো বলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের উপস্থিতিতে কাদির মোল্লা কলেজে জয়বাংলা স্লোগান দিয়েছেন এবং বিএনপির নেতৃবৃন্দদেরকে অপমান করছে। তার মাস্টারমাইন্ড ছাত্রলীগ নেতা কালা বাসেত ও ফারুক ।

ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, গত আওয়ামী লীগ সরকারের সময় সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে ছাত্র আন্দোলন দমন, হামলা, অত্যাচার ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category