• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

অনলাইন ডেস্কঃ / ৪৩ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্কঃ

তীব্র জ্বালানি সংকট ও পাম্পগুলোতে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে সারা দেশের পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২২ মার্চ) রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আশঙ্কার কথা জানিয়েছে। সংগঠনটি বলছে, চাহিদার তুলনায় তেলের সরবরাহ অস্বাভাবিক কমে যাওয়ায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে সাধারণ ক্রেতাদের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় প্রতিদিন হাজার হাজার গ্রাহক ফিরে যাচ্ছেন।

বর্তমান বাস্তবতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। দেশে থাকা কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী পাম্পে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না।

দীর্ঘক্ষণ অপেক্ষা করার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম বিরক্তি ও তিক্ততা সৃষ্টি হচ্ছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে পাম্পের কর্মচারীদের ওপর।

সংগঠনটি আরও জানায়, পাম্পের নজেলম্যানরা উত্তেজিত ক্রেতাদের সামলাতে গিয়ে প্রতিনিয়ত বাকবিতণ্ডা ও গন্ডগোলে জড়িয়ে পড়ছেন। তেলের জোগান না থাকায় তারা ক্রেতাদের ক্ষোভের মুখে পড়ছেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসলে এভাবে বিরামহীন ডিউটি কারার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে অবস্থা এখন এমনই হয়ে পড়েছে, যে কোনো সময় সারাদেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা ও তেল সরবরাহ না পাওয়ার কারণে বন্ধ হয়ে যেতে পারে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category