মোঃ আজিজুল হাকিম,
স্টাফ রিপোর্টারঃ
হার পাওয়ার প্রকল্পের আওতায় নাটোরে সিংড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার উপজেলার ১০৫ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট ) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ হল রুমে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি প্রধান অতিথি ছিলেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিংড়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস,ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন,মহিলা ভাই চেয়ারম্যান শামীমা হক রোজি প্রমুখ।
উল্লেখ্য হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণ পরিচালনা করছেন গ্রাফিক্স এইড(জেভি) এবং টি এম এস এস কোম্পানী৷