রায়হান উদ্দিন ফেনী প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বুধবার (৩০ অক্টোবর) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ওছমানিয়া উচ্চবিদ্যালয় ও সাবেক ছাত্র ফোরামের যৌথ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি মাহবুবুল হক মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, বিশিষ্ট চিকিৎসক ডা. এস এম ওয়ালি উল্লাহ, ডা. খালেদ মাহমুদ টিপু, ব্যাংকার নুরুল করিম, বিশিষ্ট ব্যাবসায়ী মোরশেদ আলম সেলিম, প্রাক্তন ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব সোবহান, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, ওছমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, সাবেক ছাত্র সালাউদ্দিন আকবরসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবদুল মান্নান ফারুক, অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র এটিএম হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান কৃতি ছাত-ছাত্রীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী প্রধান করা হয়।