• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

নরসিংদীতে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মোঃ তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী / ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

আজ ২৫ ই নভেম্বর নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন হাজারো টাওয়ারের সামনে যুবদলের প্রচার সম্পাদক আবুল খায়ের সুমনের নতুন ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মঞ্জুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাবেক সভাপতি আবুল সরকার, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি শাহেনশাহ শানু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, শহর বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসাইন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সমন্বয়ক মাসুদ রানা বাবু, নুরুজ্জামান পিটু, ছাত্রদল নেতা যাপ্পিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত সকলে মিলাদ শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং আবুল খায়ের সুমনের নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন। পরবর্তীতে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এ মিলাদ মাহফিল এলাকায় আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে এবং স্থানীয়দের মধ্যে একতা ও সম্প্রীতির বার্তা বহন করে।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category