মোঃ ছারওয়ার হোসেন সোনাগাজী উপজেলা প্রতিনিধি (ফেনী)।
সোনাগাজীর ক্রীড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চরডুব্বা সমাজ কল্যাণ সংঘ এর ম্যানেজিং কমিটির নির্বাচন ২রা এপ্রিল ২০২৫ ইং তারিখে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন মাস্টার বাকের আহম্মদ সহকারি কমিশনার ছিলেন মাস্টার নুরের জামান ও ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা নাজমুল হক রনি সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় স্বচ্ছ ব্যালট বাক্সে সরাসরি ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে উপস্থিত সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মোট ৫৭ জন ভোটারের মধ্যে ৫২ জন তার ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদপ্রার্থী মুহাম্মদ ইকবাল হোসাইন মামুন, ইসমাইল হোসেনের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে মুহাম্মদ ইকবাল হোসাইন মামুন সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী দিদারুল হক শুভ, জিয়াউর হক বাবলুর মধ্যে দিদারুল হক শুভ সর্বাধিক ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এসময় নির্বাচন পরিদর্শন করেন ঢাকা (বারডেম) বি আ এইচ জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ নজরুল ইসলাম মিশাদ, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা প্রতিনিধি মোঃ ছালাহ্ উদ্দিন, সাবেক মেম্বার একরামুল হক, যুবদল নেতা নুর করিম স্বপন।
এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত, আনন্দমুখর পরিবেশে প্রচার প্রচারণার মাধ্যমে শান্তিপূর্ণভাবে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটাররা সরাসরি ব্যালটে সকল ভোটাধিকার প্রয়োগ করে সবাই আনন্দিত ও উল্লাসিত।
উল্লেখ্য, সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামে ২০১২ সালে প্রতিষ্ঠিত চরডুব্বা সমাজ কল্যাণ সংঘ একটি ক্রীড়া, সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় গরীব মানুষের মাঝে চিকিৎসার জন্য নগদ টাকা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদে গরীব দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, গরীব মেয়ের বিয়েতে অর্থ সহায়তাসহ নানাবিদ জনকল্যাণ মূলক কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করে আসছে চরডুব্বা সমাজ কল্যাণ সংঘ।