• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান জেলা কার্যালয়ে বাইশারী বাজার রিসোর্স সেন্টারে মৌখিক ভাবে দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত কেয়ার টেকার সোনা মিয়ার বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়ম দুর্নীতির লিখিত অভিযোগ। স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! নারী হাফেজাকে সংবর্ধনা দিতে মাইক্রোবাসের বহর মাজার ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির বিবৃতি রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ইন-সার্ভিস ট্রেনিং ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবিগঞ্জে বিজিবি, র‍্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রট সমন্নয়ে গঠিত টাস্কর্ফোস। ভারত থেকে এলো আরও ৮ হাজার টন ডিজেল এতদিন কোথায় ছিলেন’, নেতাকর্মীদের তোপের মুখে কনকচাঁপা বিএনপি গণতন্ত্র বিরোধী সরকার : নাহিদ ইসলাম আলোচিত জুলাইযোদ্ধা সিঁথি নিলেন নারী আসনের বিএনপির মনোনয়ন

ঘোড়াঘাটে আদিবাসি উন্নয়নh সংস্থার নতুন কমিটির শপথ

মোঃ সুমন মিয়া ক্রাইম রিপোর্টার / ১৬৯ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোঃ সুমন মিয়া
ক্রাইম রিপোর্টারঃ

দিনাজপুরের ঘোড়াঘাট আদিবাসি উন্নয়ন সংস্থার নব নির্বাচিত সভাপতি লুইস মুরমু,সাধারন সম্পাদক মাইকেল হেমরম ও কোষাধ্যক্ষ মাইকেল মার্ডিসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে নির্বাচন কমিশন আদিবাসী উন্নয়ন সংস্থার আয়োজনে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১১ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দায়িত্ব থাকা মাইকেল টুডুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন,ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান।

আরও উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা সহকারি নির্বাচন কমিশনার অনীল মার্ডী, আলোইশিউস হাঁসদাসহ অনেকে।

শপথ গ্রহণ শেষে উপজেলা পরিষদ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে একটি আনন্দ র‍্যালি বের হয়। পরে আনন্দ র‍্যালিটি আদিবাসী উন্নয়ন সংস্থার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি।

https://www.effectivegatecpm.com/sz11hqzp?key=daa134d58a5bc14521e781ad3175ad31

আপনার মতামত লিখুন :
More News Of This Category